ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

“দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন”

রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

রুয়েট ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার (১ জুলাই) রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন।

উপাচার্য বলেন, ‘পরিবেশের সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে রুয়েটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণে সরকারের যে লক্ষ্যমাত্রা, তা পূরণের জন্য রাসিকসহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে রুয়েট কাজ করছে।’

পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে বৃক্ষরোপণকে অগ্রাধিকার দিতে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর উদ্যোগে ঘোষিত “দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসভিত্তিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক, ভাইস-চ্যান্সেলর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মোঃ মাহফুজুর রহমান রিটন, প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালকবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রতিনিধিগণ, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও প্রতিনিধিগণ, দপ্তর প্রধানগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে মাননীয় প্রশাসক, রাজশাহী সিটি করপোরেশন জনাব মাহফুজুর রহমান রীটন সহ বক্তরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি টেকসই ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন নির্ধারিত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক বাস্তবায়ন করা হয়। বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।

সমগ্র অনুষ্ঠানটির সার্বিক আয়োজন, ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্ব ছাত্র-কল্যাণ দপ্তর দক্ষতার সঙ্গে সম্পন্ন করে। পরিকল্পিত সময়সূচি অনুযায়ী কর্মসূচিটি যথাসময়ে, সুশৃঙ্খলভাবে ও সফলতার সঙ্গে সম্পন্ন হয়। উপস্থিত সকলেই এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এই বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও টেকসই পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

“দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন”

আপডেট সময় : ০৬:২৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬