দোকানপাটে ভাংচুর,সন্ত্রাসী কার্যকলাপ চাঁদাবাজী নিরসনের লক্ষে র্যালি
- আপডেট সময় : ০৩:৪৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
করমজা চতুর বাজার ইছামতি বণিক সমবায় সমিতি লিঃ ও সি,এন্ড,বি বাসস্ট্যান্ড বাজার ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্দ্যেগে বিভিন্ন দোকানপাটে ভাংচুর,সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজী নিরসনের লক্ষে অত্র এলাকার ব্যবসায়ী ও সাধারণ লোকজন নিয়ে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। চতুর বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি,আনোয়ার হোসেন মরহমের সভাপতিত্বে,সহ-সভাপতি,আনোয়ার হোসেন মুনুর পরিচালনায় বক্তব্য রাখেন করমজা চতুর বাজার ইছামতি বণিক সমবায় সমিতি লিঃ সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম মোল্লা,সদস্য: দেলোয়ার হোসেন,মোঃ এরশাদ, মোঃ দুলাল হোসেন।
সি.এন্ড,বি.বাসস্ট্যান্ড বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি, খ.ম.শাজাহান আলী আসাদ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুক্তা সহ-সাধারণ সম্পাদক, মোঃ মহসীন মল্লিক,করমজা ইউনিয়ন, বি,এন,পির সদস্য সচিব আনোয়ার পারভেজ বাবলু। বিশিষ্ট ব্যবসায়ী, আশরাফ আলী সরদার। মোঃ আঃ মজিদ প্রামানিক,মোঃ ইস্ত্রিস আলী সরদার,মোঃ সুজন আলী খান। আঃ রাজ্জাক রাজা। চতুর বাজার লেবার সমিতির সভাপতি, ময়লাল মোল্লা, সাবারন সম্পাদক মোঃ বাবু সহ সর্বস্তরের ব্যবসায়ী ও সাধারণ ব্যক্তিবর্গ।















