ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ধুনটে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নাজমুল হাসান স্টাফ রিপোর্টার বগুড়া
  • আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৩০৬ বার পড়া হয়েছে

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী সাতমাথা এলাকায় ‘সেবা ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারী চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এই নতুন ডায়াগনস্টিক সেন্টারটি গোসাইবাড়ী সাতমাথা এলাকায় স্থানীয়দের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে চালু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. সোহেলা পারভীন জলি। তিনি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং স্থানীয় মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

এসময় সেবা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আব্দুল আলিম ও আয়োব হোসেন উপস্থিত ছিলেন। তারা স্থানীয়দের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং জানান যে এই প্রতিষ্ঠানটি আধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ জনবলের মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসাসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়াও, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এই শুভক্ষণে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন স্থানীয় বিএনপি নেতা সিদ্দিক হোসেন, শহিদুল ইসলাম টিটু, জাহিদুল ইসলাম এবং শামীম শেখ।
উদ্বোধনের মধ্য দিয়ে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধুনটে গোসাইবাড়ী সাতমাথা এলাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০২:১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫