নওগাঁয় ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৯৭ বার পড়া হয়েছে
জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনাকে ধারণ করে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
















