ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার, মাকে ঘিরে হত্যার অভিযোগ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলায় ১০ বছর বয়সী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশু তৃষা মণ্ডলকে সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার নিজের মায়ের বিরুদ্ধে। হৃদয়বিদারক এ ঘটনাটি গতকাল উপজেলার ইসবপুর বাজার সংলগ্ন একটি নদীর ওপর নির্মিত সেতুতে ঘটে।

স্থানীয়দের অভিযোগ, শিশুটির মা সেতুর ওপর থেকে তাকে নদীতে ফেলে দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মা ও শিশুটির বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে।

এদিকে, দীর্ঘ অনুসন্ধানের পর আজ কিছুক্ষণ আগে নিখোঁজ শিশু তৃষা মণ্ডল (১০)-এর মরদেহ বদলগাছী উপজেলার জাবারীপুর বাজার এলাকায়, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে নদী থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার, মাকে ঘিরে হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬