নওগাঁর পোরশার শিশা বাজারে মেইন সড়কের পাশে দোকান ঘর নির্মাণ, দুর্ঘটনার আশঙ্কা
- আপডেট সময় : ০৩:১৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার পোরশা উপজেলার শিশা বাজারে মেইন সড়কের একেবারে পাশে দোকানঘর নির্মাণের কাজ চলছে। এতে সড়ক সংকুচিত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, এভাবে সড়কের এত কাছে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, ব্যস্ত এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন ও পথচারী চলাচল করেন। রাস্তার পাশে স্থাপনা নির্মাণের কারণে চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসনের প্রতি এলাকাবাসীর অনুরোধ, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটে।






















