ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর মান্দা ফেরীঘাটে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ফুলেল সংবর্ধনা

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলার ফেরীঘাটে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপু। শনিবার (১৮ জুলাই ২০২৬) সকাল ৯টা ৫০ মিনিটে শিক্ষামন্ত্রী ফেরীঘাটে পৌঁছালে শত শত নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

এ সময় সংসদ সদস্য ড. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পুরো ফেরীঘাট এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

জানা গেছে, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক একাডেমিক কার্যক্রমের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে শিক্ষামন্ত্রী নওগাঁ সফরে আসেন। দীর্ঘদিনের প্রত্যাশিত এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষাবিদরা বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রা জেলার উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার্থীরা নিজ জেলায় মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবেন। পাশাপাশি শিক্ষা, গবেষণা, কর্মসংস্থান এবং সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শিক্ষামন্ত্রীর সফরকে কেন্দ্র করে মান্দা থেকে নওগাঁ শহর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কজুড়ে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সফরসূচি অনুযায়ী তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।

নওগাঁবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের প্রত্যাশা, নওগাঁ বিশ্ববিদ্যালয় অদূর ভবিষ্যতে উত্তরাঞ্চলের অন্যতম মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর মান্দা ফেরীঘাটে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে ফুলেল সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬