ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নওগাঁর ৪৯ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে নওগাঁ জেলার ৪৯টি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে শুরু হওয়া এ পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি বডি-ওয়ার্ন ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তা বডি-ওয়ার্ন ক্যামেরায় ধারণ করা হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার প্রথম দিন নওগাঁ সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার পরীক্ষা চলাকালীন সময়ে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁর ৪৯ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৫:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬