সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার আত্রাই-বান্দাইখাড়া সড়কে ধস, ঝুঁকিতে যানবাহন ও পথচারী
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:২২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
নওগাঁর আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেটের সামনে সড়কের একাংশে ধস নেমেছে। এতে সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীরা চরম ঝুঁকির মধ্যে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ধসের কারণে সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলায় এবং ভারী যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ এবং দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।















