নওগাঁ জেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ,এমপিও স্থগিত
- আপডেট সময় : ০৭:২৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
নওগাঁর ধামইরহাট উপজেলার ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রবিউল আলমের বিরুদ্ধে মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁর বেতন-ভাতা (এমপিও) সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগের মধ্যে মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর জাল করে প্রয়োজনীয় নথিপত্র দাখিলের বিষয়টিও রয়েছে। বিষয়টি তদন্তের আওতায় আনার পর তাঁর এমপিও সুবিধা সাময়িকভাবে স্থগিত করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, আর অভিযোগ অসত্য প্রমাণিত হলে পরবর্তী সিদ্ধান্তও বিধি মোতাবেক গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।















