ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ জেলার নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে

মোঃ মমিন আলী ( নওগাঁ) জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের গৈল গ্রামে দিলিপ (২২) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত দিলিপ উপজেলার গৈল গ্রামের শুকরা’র ছেলে।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

তবে অ্যাম্বুলেন্সে রাজশাহীর উদ্দেশ্যে নেওয়ার প্রস্তুতির সময়ই দিলিপের মৃত্যু হয়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ জেলার নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে

আপডেট সময় : ০৭:৪২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬