ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

নওগাঁ–নাটোর মহাসড়কে নিরাপত্তা জোরদারে দুই স্থানে পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)’র

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

নওগাঁ–নাটোর আঞ্চলিক মহাসড়কে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দেওয়ায় নিরাপত্তা জোরদারের লক্ষ্যে দুইটি পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)।

শনিবার (২৫ জুলাই ২০২৬) এ উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, নিজস্ব অর্থায়নে একটি পুলিশ বক্স রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় এবং অপরটি আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় নির্মাণ করা হবে।

সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু) বলেন, নওগাঁ–নাটোর মহাসড়কের এসব এলাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হওয়ায় পথচারী, যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সার্বক্ষণিক উপস্থিতি ও কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে অপরাধের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে নিরাপদ চলাচলের পরিবেশ সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। জনস্বার্থে ও আইনশৃঙ্খলা উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, মহাসড়কের গুরুত্বপূর্ণ দুটি স্থানে পুলিশ বক্স স্থাপিত হলে টহল কার্যক্রম আরও কার্যকর হবে, অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে এবং যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁ–নাটোর মহাসড়কে নিরাপত্তা জোরদারে দুই স্থানে পুলিশ বক্স নির্মাণের উদ্যোগ এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম (রেজু)’র

আপডেট সময় : ০৭:২৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬