ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

নরসিংদীতে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী তিনটি অবৈধ কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নরসিংদী সদর ও মাধবদী থানায় অবস্থিত তিনটি কারখানা বন্ধ করা হয়।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরল হুদা জানান, অভিযানকালে প্রথমে মাধবদীর আনন্দীতে অবস্থিত জিয়াংসু জিনডিং স্টোরেজ কোং লি. কারখানার (ব্যাটারি হতে সীসা প্রস্তুত) বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয় এবং কারখানার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

এরপর বিরামপুর কালীবাড়ি এলাকায় অবস্থিত মেসার্স আলী ফেব্রিক্স অ্যান্ড ডাইং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে রেগুলেটর তিতাস গ্যাস কোম্পানির নিকট হস্তান্তর করা হয়। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নিকট মিটার হস্তান্তর করা হয়। কারখানাটির কার্যক্রমও সম্পূর্ণরূপে বন্ধ করা হয়।

অভিযানের শেষ পর্যায়ে দক্ষিণ শিলমান্দী, পাঁচদোনা এলাকার আব্দুল্লাহ ডাইং ইন্ডাস্ট্রিজ লি. কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যথাক্রমে তিতাস গ্যাস কোম্পানি ও পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নিকট হস্তান্তর করা হয়। এ কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণকারী অবৈধ কারখানার বিরদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরল হুদা, সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পরিদর্শক সমর কৃষ্ণ দাস, সদর দপ্তরের পরিদর্শক মো. গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা, র‌্যাব-১১ এর টহল দল, তিতাস গ্যাস কোম্পানি, এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর প্রতিনিধিরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর

আপডেট সময় : ০২:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫