নেত্রকোনা জেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণে সিভিল সার্জনের প্রেস ব্রিফিং
- আপডেট সময় : ০৮:৫৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
সারা দেশে ভারী ও লাগাতার বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নেত্রকোনা জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে আজ সন্ধ্যা ৬ টায় ইপিআই ভবনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে ।
জেলা সিভিল সার্জন ডা. গোলাম মৌলার সভাপতিত্বে ও ডা. দেবাশীষ সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা , জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম। ডাঃ গোলাম মৌলা বলেন , বন্যায় ডায়রিয়া , আমাশয়, এলার্জি, সাপের উপদ্রব সহ বিভিন্ন ধরনের উপশম দেখা দেয়। এই পরিস্থিতি সম্পর্কে অবহিতকরণে আগাম সচেতনতা মূলক আলোচনা করা হয় এবং বিভিন্ন তথ্য তুলে ধরেন ।
তিনি জানান, ৩৭ হাজার খাওয়ার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ২৫৮ টি সাপের ভ্যাকসিন, রয়েছে কুকুরের ভ্যাকসিন রয়েছে । যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরো ঔষধ ও ভ্যাকসিন আনা হবে এবং ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরাও প্রস্তুত । এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
















