পত্নীতলায় ১২ লিটার দেশীয় বাংলা মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণসহ নারী-পুরুষ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৪:৪৪:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ১২৭ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা থানার মাদকবিরোধী অভিযানে ১২ লিটার দেশীয় বাংলা (চোলাই) মদ ও ৩০ লিটার মদ তৈরির উপকরণসহ এক নারী ও এক পুরুষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গত ৫ জুলাই ২০২৬ বিকেলে পত্নীতলা থানার হাসেনবেগপুর গ্রামে অভিযান চালিয়ে বত্তিশ চন্দ্র ওরফে সুমন (২৮), পিতা- বিষ্ণুপদ এবং দীপ্তি (৩৭), স্বামী- বিদাশুতকে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১২ (বারো) লিটার দেশীয় তৈরি বাংলা মদ এবং ৩০ (ত্রিশ) লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে জব্দ করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, দেশীয় তৈরি বাংলা (চোলাই) মদ সমাজ ও পরিবারের জন্য ক্ষতিকর। এর অপব্যবহারে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় ও বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পায়। তাই এ ধরনের অবৈধ মদ উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জনসচেতনতা ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
















