ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাঁচবিবি থানা পুলিশ গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে গ্রাম পুলিশের বাড়ী থেকে তাজা গাঁজার গাছ ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে থানা পুলিশ। মাদক কারবারের সাথে জড়িত থাকার অপরাধে ২’জনকে আটক করে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার ধরঞ্জী ইউপির পূর্ব উচনার মৃত নফের উদ্দিনের পুত্র গ্রাম পুলিশ আমিন উদ্দিনের (৪২) বসতবাড়ি থেকে তাজা গাঁজা গাছ উদ্ধার সহ ও তাকে গ্রেফতার করা হয়। অপরদিকে উপজেলার বালিঘাটা ইউপির পুটার বিল এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মনসুর আলীর পুত্র লিটনকে (২৫) গ্রেফতার করে পুলিশ।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দশনায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সহ তাদেকে গ্রেফতার করা হয়। গ্রাম পুলিশ আমিনের বসত বাড়ীতে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়।

পল্লী বিদ্যুত সংলগ্ন পুটারিলে লিটনের বাড়িতে অভিযান চালিয়ে ১০’পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। থানায় মাদক মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাঁচবিবি থানা পুলিশ গ্রাম পুলিশের বাড়ি থেকে গাঁজা গাছ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬