ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল ঈশ্বরদীতে সারের ডিলার বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন,তদন্তের দাবী ঈশ্বরদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস দুর্গাপূজায় যশোর জেলা বিএনপির ২৫ সদস্যের পর্যবেক্ষণ কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি-পদায়ন করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত দিনাজপুরের বীরগঞ্জে বসতবাড়ি উচ্ছেদ করে পুকুর খনন রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ তাজমিন হত্যা: কথিত প্রেমিক রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর

পাবনায় গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার, আরও তিনজনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬২ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে তিন মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) চাটমোহর উপজেলার অমৃতকুণ্ডা রেলবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. ফজলু প্রামাণিক (৫২) ও তাঁর স্ত্রী শামসুন্নাহারকে (৪৪) গ্রেপ্তার করেন ডিএনসির সদস্যরা। তাঁদের নিজ দখলে থাকা শয়নকক্ষ থেকে ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়।

ফজলু প্রামাণিক উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা রেলবাজার এলাকার মৃত আবু তালেব প্রামাণিকের ছেলে। ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় তাঁর করা মামলায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

অন্যদিকে, একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে ভাদড়া ও মথুরাপুর এলাকার বিভিন্ন মাদকস্পটে পৃথক অভিযান চালানো হয়। এ সময় তিন মাদকসেবীকে আটক করা হয়। তাঁরা হলেন চাটমোহর পৌর এলাকার নারিকেলপাড়ার লিটন শেখ (৩৮), ভাদড়া এলাকার জনি (২০) এবং মথুরাপুর এলাকার মো. শাজাহান ওরফে সাজা (৪৭)।

পরে ডিএনসির পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপপরিদর্শক মোহাম্মদ শের আলম ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করেন। আদালত তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। অক্টোবর মাসের ১২ তারিখ পর্যন্ত মাদকসংক্রান্ত অপরাধে মোট ৪৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে। মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় গাঁজাসহ মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার, আরও তিনজনের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:১৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬