সংবাদ শিরোনাম ::
পাবনাসহ ৬১টি জেলা পরিষদের নির্বাচিত সকল সদস্য ও মহিলা সদস্য অপসারণ
বিশেষ প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৫৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে
পাবনাসহ ৬১টি জেলা পরিষদের নির্বাচিত সকল সদস্য ও মহিলা সদস্যগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২ দ্বারা সন্নিবেশিত ১০খ ধারা প্রয়োগ করে জনস্বার্থে তাদের অপসারণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপ্রতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা পরিষদের সদস্য ও মহিলা সদস্য (সকল) কে স্ব স্ব পদ হতে অপসারণের বিষয়টি জানা যায়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।















