পাবনা সাঁথিয়ায় বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০১:০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে
পাবনা সাঁথিয়া পৌর বিএনপির সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সোমবার ১১ নভেম্বর সকাল ১১ টার দিকে সাঁথিয়া উপজেলা প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সদস্য সচিব লিখিত এক বক্তব্যে বলেন, গত ০৮ নভেম্বর সাঁথিয়া পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে শান্তিপূর্ণ একটি র্যালী বের হয়। সাঁথিয়া পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান স্বাধীন র্যালীতে অংশগ্রহন করে শান্তিপূর্ণ র্যালীটিকে অশান্ত করার উদ্দেশ্যে নেতাকর্মীদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এ সময় আমিসহ র্যালীতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ তাকে শান্ত করার চেষ্টা করলে সে ক্ষীপ্ত হয়ে নেতাকর্মীদের উপর চরাও হয় এবং অংশগ্রহণকারী নেতাকর্মীদের উপর মারমুখী হয়ে ওঠে। এ সময় দু’একজন নেতা কর্মীর সাথে তার ধস্তাধস্তির ঘটনা ঘটে। নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে শান্তিপূর্ণ র্যালী ও আলোচনা সভা সমাপ্ত হয়।
তবে র্যালীতে কোন মার-পিটের ঘটনা ঘটেনি।
এ ঘটনাকে কেন্দ্র করে তিনি আমার বিরুদ্ধে গত ৯ নভেম্বর মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন যাহা উদ্দেশ্যপ্রনোদিত, মিথ্যা, বানোয়াট, ভীত্তিহীন। তার এহেন মিথ্যা অপপ্রচারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আমি এ মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলন করার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুজ্জামান রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদুল ইসলাম, আহব্বায়ক পৌর ছাত্রদল জীবন আহমেদ, সদস্য সচিব পৌর ছাত্রদল সাহিদুল ইসলাম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।













