ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ…. সরকারি কর্মঘণ্টা উপেক্ষার অভিযোগ: দুপুরের আগে অফিসে মিলেনি রাজাপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মিথ্যা মামলায় বিএনপি নেতার পরিবারকে ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ী মাসুদ’র বিরুদ্ধে মধুপুরে চাঁদের হাঁসি রেস্টুরেন্ট নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন সাপাহারে পূর্ব শত্রুতার জেরে দম্পতির ওপর হামলা, গুরুতর আহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন

পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ….

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে আবারও পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় সাধারণ জনতা। রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে পাচারের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে সারগুলো আটক করা হলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আনসার ও ভিডিপির সদস্য মোঃ জাহেদ আলম। পরবর্তীতে বালুখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত সারগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে গ্রহণ করে।

এ সময় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সারসহ বিভিন্ন পণ্য পাচার হয়ে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখলে পাচার কার্যক্রম অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ….

আপডেট সময় : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬