ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার সাক্ষাৎকার না দিয়ে দুই টিভি সাংবাদিককে জিডির হুমকি দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পাবনা জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জন গ্রেফতার যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে মান্দা থানা পুলিশ ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ২০২৬ রাত ৯টা ৫০ মিনিটে ফেরিঘাট এলাকায় দায়িত্বরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মান্দা উপজেলার মান্দা ইউনিয়নের কামারকুরি গ্রামের প্রসাদপুর বাজারের পশ্চিম পাশে মো. বকুলের বাড়ির সামনে পাকা সড়কে দুই ব্যক্তি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রাত ১০টা ৫ মিনিটে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে মো. মিন্টু হোসেন ওরফে মিঠু (২৭), পিতা: মো. জব্বার, সাং- কামারকুরি পূর্বপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁর কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং শ্রী উত্তম কুমার (৩১), পিতা: শ্রী দিলীপ কুমার, সাং- শিববাটি বাজার, থানা- আদমদিঘী, জেলা- বগুড়ার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৪৯ পিস।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পুলিশ সুপারের নির্দেশে মান্দা থানার মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬