পোরশায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০১:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনায় পোরশা থানাধীন ৪ নম্বর গাঙ্গুরিয়া ইউনিয়নের দেওনাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স দেওনাপাড়ায় অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় মোঃ বেলাল হোসেন (৩৭) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করে। তিনি মৃত ছবের আলীর ছেলে এবং গাঙ্গুরিয়া (দেওনাপাড়া) গ্রামের বাসিন্দা।
আটকের পর তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
পোরশা থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলার বিভিন্ন স্থানে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
















