ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

ফুলবাড়ীতে টিউমারের রোগীকে রক্তদান

আল আমিন বিন আমজাদ ফুলবাড়ী,দিনাজপুর,প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ৬১৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের বাসিন্দা টিউমারে আক্রান্ত গৃহবধূ মিনারা বেগমকে (৪২) শুধুমাত্রা রক্তের অভাবে টিউমারটি অপরাশেন করা সম্ভব হচ্ছিল না, তখন শিক্ষার্থী দেবাশীষ সরকার সঞ্জুর রক্তে অপারেশন হয়েছে মিনারা বেগমের।

জানা যায়, গৃহবধূ মিনারা বেগম তার শরীরের টিউমার অপারেশনের জন্য গত শনিবার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। এ সময় তার পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জানান অপারেশনের পূর্বে অন্তত দুই ব্যাগ রক্ত তার শরীরে দিতে হবে। রক্ত না দেওয়া পর্যন্ত অপাশেন করা যাবে না। এ সময় মিনারা বেগমের পরিবার এক ব্যাগ রক্ত সংগ্রহ করতে পারলেও আরেক ব্যাগ রক্ত সংগ্রহ করতে না পারায় গত এক সপ্তাহ থেকে অপারেশন বন্ধ থাকে। বিষয়টি জানতে পারেন ফুলবাড়ীর সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার সদস্য শিক্ষার্থী দেবাশীষ সরকার সঞ্জু।

এরই প্রেক্ষিতে গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় দেবাশীষ সরকার সঞ্জু দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে গিয়ে মিনারা বেগমকে এ পজিটিভ গ্রুপের রক্ত দান করেন। এ সময় আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য তন্ময় সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এই রক্তদানের মাধ্যমে মিনারা বেগমের টিউমার অপারেশনের প্রতিবন্ধকতা কেটে গেছে। যেকোনো সময় তার অপারেশন করবেন সংশ্লিষ্ট চিকিৎসকগণ।রক্তদাতা দেবাশীষ সরকার সঞ্জু বলেন, অনেক দিন থেকেই রক্ত দেওয়া ইচ্ছা ছিল। কিন্তু তেমন সুযোগ হচ্ছিল না। হঠাৎ জানতে পারেন এ পজিটিভ গ্রুপের রক্তের জন্য তার এক বন্ধুর মায়ের অপারেশন বন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে দিনাজপুর গিয়ে রক্ত দিয়ে এসেছেন। এটি ছিল তার জীবনে প্রথম রক্ত দান। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক প্লাবন শুভ বলেন, আমরা করব জয় সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক ও মানবিক কাজসহ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সদস্য হিসেবে দেবাশীষ সরকার সঞ্জুও তাই করেছেন। আগামীতেও সংগঠনের সদস্যরা এসব কাজে অংশগ্রহণ অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুলবাড়ীতে টিউমারের রোগীকে রক্তদান

আপডেট সময় : ০২:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪