ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বগুড়া গাবতলীতে বজ্রপাতে প্রাণ গেল এক নারীর

আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের মধ্যমারছেও গ্রামে বজ্রপাতে শেফালি বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শেফালি বেগম ওই গ্রামের দেলোয়ার প্রামাণিকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে শেফালি বেগম বাড়ির পাশে ইছামতী নদীর তীরে তীরমোহনী মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাতের আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

প্রত্যক্ষদর্শী শফিক ইসলাম জানান, আমি নদীর এপারে বসে ছিলাম, হঠাৎ বজ্রপাতের শব্দ ও চিৎকার শুনে নদী পার হয়ে গিয়ে দেখি মাঠের মধ্যে তিনি মৃত অবস্থায় পড়ে আছেন। পরে তাকে বাড়িতে নিয়ে আসি।

নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার বলেন, দুপুরে বজ্রপাতে শেফালি বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন। এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় বজ্রপাতের ঘটনা বেড়ে গেছে, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বগুড়া গাবতলীতে বজ্রপাতে প্রাণ গেল এক নারীর

আপডেট সময় : ১১:১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫