ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর দরগা বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ঈশ্বরদীতে শিক্ষক রুবেলকে ইলেকট্রিক হুইল চেয়ার উপহার সাক্ষাৎকার না দিয়ে দুই টিভি সাংবাদিককে জিডির হুমকি দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ১২ সদস্যসহ গ্রেপ্তার ১৪ তালগাছিয়া মাদরাসার উন্নয়ন ও অগ্রগতিতে সম্মেলন অনুষ্ঠিত আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত পাবনা জেলা তাঁতীদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন নরসিংদীর শিবপুরে গুলি ও দেশীয় অস্ত্রসহ তিন জন গ্রেফতার যশোর সদর পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২

বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই* -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। তারই অংশ হিসাবে আমরা তিনশত জন জাতীয় খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছি। পর্যায়ক্রমে আরো দুইশত জন জাতীয় খেলোয়াড়কে অঅন্তর্ভুক্ত করে সর্বমোট পাঁচশত জনকে ক্রীড়া ভাতা প্রদান করা হবে।

তিনি আজ (শনিবার) খুলনায় রূপসা উপজেলার পালেরহাট মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে তাদের পেশাগত স্বীকৃতি প্রদান করতে চাই। তিনি বলেন, ঢাকাসহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে মাঠ সংরক্ষণ ও সংস্কার করে ভবিষ্যৎ প্রজন্মকে খেলার উপযোগী মাঠ উপহার দিতে চাই। আটটি বিভাগ ও দুই টি জেলায় ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ-সুবিধা থাকবে। খেলাধুলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি ও মাদকমুক্ত সমাজ গঠন করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামন মন্টু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল ইসলাম বাপ্পি, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু ও বিসিবির সাবেক পরিচালক খান জুলফিকার আলী জুলু। এতে সভাপতিত্ব করেন বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খুলনা-৪ আসন রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের সমন্বয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় ১৫টি দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন ও তেরখাদা উপজেলার মধুগ্রাম ইউনিয়ন অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই* -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:০৫:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬