ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে সাতকানিয়া কেরানীহাটে” হাসনাত আবদুল্লাহ

মিজানুর রহমান রুবেল চট্টগ্রাম সাতকানিয়া:
  • আপডেট সময় : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ৯টি উপজেলায় পথসভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এসব পথসভা, উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অতীতের যে বৈষম্য ছিল তার ঊর্ধ্বে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো। আমরা আপনাদের সামনে নতুন বাংলাদেশের নতুন বার্তা নিয়ে এসেছি।

বাংলাদেশের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ গড়া। অতীতে যে বৈষম্য ছিল তার ঊর্ধ্বে উঠে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো।
রবিবার (২৫ মে) বিকাল ৪টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বরে পথসভা চলাকালে এসব মন্তব্য করেন তিনি।

হাসনাত আরো বলেন, আপনারা জানেন জুলাই আগস্টে আমার ভাইদের ওপর গুলি করেন শেখ হাসিনার দোসররা। আমাদের ভাইকে হত্যা করেছে। সরকারকে বিচার কার্যক্রম, সংস্কার কার্যক্রম ও নির্বাচনী রোডম্যাপ সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে।

বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, পুলিশ বাহিনীর ওপর অনেকে বিরক্ত, কিন্তু পুলিশকে কারা ব্যবহার করেছে, সেটা নিয়ে কেউ কথা বলে না। পুলিশের প্রমোশন নিয়ে কেউ কথা বলে না, পুলিশের সংস্কার নিয়ে কেউ কথা বলে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়ব, যেখানে পুলিশকে কেউ ব্যবহার করতে পারবে না। প্রশাসনকে জনতার কাতারে নেমে এসে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

এ সময় উপস্থিত এনসিপির এ নেতারা বলেন, অসাম্প্রদায়িক নাম দিয়ে ধর্মহীনতার বাংলাদেশ পরিচালনার চেষ্টা করা হয়েছে। আমরা চাই পরিবর্তিত বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। আর এখানে সবাই বসবাস করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশের প্রত্যেক প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে সাতকানিয়া কেরানীহাটে” হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় : ০৪:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫