বাঘায় ছাত্রদল নেতার নামে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ
- আপডেট সময় : ১২:৫২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১০৭ বার পড়া হয়েছে
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানিয়ে এক বিবৃতি দিয়েছেন ওই ছাত্রদল নেতা।
রবিবার (২৮ জুন) বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাইদুল ইসলাম তার বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় করা নানা অপপ্রচারের বিরুদ্ধে এক ভিডিও বিবৃতিতে তিব্র নিন্দা জানায়।
ওই ভিডিও বিবৃতিতে তিনি বলেন, আমি গত ২০/০১/২০২২ ইং তারিখ হতে বাউসা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে আসছি । গত কয়েকদিন যাবৎ তাহাস সাংবাদিক নামের একটি ভুয়া ফেসবুক পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে নানা প্রবাগান্ডা ছড়াচ্ছে এতে সামাজিক ভাবে ও রাজনৈতিক অঙ্গনে আমার ব্যাপক মান ক্ষুন্ন হয়েছে।
বর্তমান সময়ে লক্ষ করা যাচ্ছে যে আমার শ্রদ্ধাভাজন বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের ভাতিজা আরাফাত রহমান, সে বিগত সময়ে ছাত্রলীগ ও বর্তমান নিষিদ্ধ আ.লীগের সাথে জড়িত ছিলো বিভিন্ন সময়ে সে আ.লীগ এর হয়ে নানা মিছিল মিটিং ও ভোট কার্যক্রম করেছে। সে এখন ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের মুঠো কয়েক ব্যাক্তির মাধ্যমে বর্তমানে বিএনপি বনেছে, তিনি এখন বিএনপির সকল কর্মকান্ডতে সক্রিয়। অথচ আমার বিরুদ্ধে সোস্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে তা তিনি সানন্দে তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেছেন। যা খুবই দুঃখ জনক।
একজন সামজিক মানুষ হিসেবে আমি অনেক সময় দল মতের উর্ধ্বে গিয়ে সকলের সাথে পথ চলেছি । যে ছবিটি সেখানে ব্যাবহার করা হয়েছে তা বহু আগের, কে বা কাহারা এই ছবি সংরক্ষণে রেখে তা এআই এর মাধ্যমে ডিজাইন করে একটি ভূয়া পেইজে পোস্ট করেছে, যা অত্যান্ত দুঃখ জনক। আমার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রে মেতে উঠেছে এক শ্রেণীর অসাধু লোকজন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শেষে তিনি তার বিরুদ্ধে পোস্ট করা পেইজ (তাহাস সাংবাদিক) নামের ওই পেজ থেকে ২৪ ঘন্টার মধ্যে পোস্ট ডিলিট না করলে এবং উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ না করলে প্রযোজনীয় আইনগত ব্যাবস্থা নিবেন বলেও হুশিয়ারী দেন তিনি।
















