বাপিডিপ্রকৌস নির্বাচনে সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নির্বাচিত
- আপডেট সময় : ১২:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ২৬৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ গণপূর্ত বিভাগ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস) রংপুর জেলা কমিটির ১৪৩২-১৪৩৪ বাংলা টার্মের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ খাইরুল ইসলাম।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ শাওন রানা, অর্থ সম্পাদক হয়েছেন মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এস এম সুজাউদ্দিন রুহানী, দপ্তর সম্পাদক হয়েছেন মোঃ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক হয়েছেন মোঃ আমিনুর রহমান, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক এস এম রাসেল রানা এবং কাউন্সিলর হয়েছেন মোঃ আব্দুস সালাম।
নিবার্চন কমিশনার-১ এবং সহকারী নিবার্চন কমিশনার-২ এর দায়িত্বে নির্বাচনে রংপুর গণপূর্ত বিভাগে কর্মরত সকল ডিপ্লোমা ইন্জিনিয়ারদের স্বতঃস্ফূর্ত ভোটে নির্বাচিত এই সমিতির ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩১ আগস্ট দিনব্যাপী মোট ১৪টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য ৩ জন এবং ২ টি নির্দিষ্ট কাউন্সিলর পদ। বাপিডিপ্রকৌস রংপুর জেলা কমিটির সদস্য হতে হবে এবং অন্তত তিন বছরের সদস্য ফি পরিশোধ করতে হবে। নির্বাচন কমিশনের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত বিজয়ী প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ভোটের মাধ্যমে নির্বাচিত বাপিডিপ্রকৌস রংপুর জেলা কমিটির নবগঠিত সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে সমিতির সকল সাংগঠনিক কার্যক্রম অনেক গতিশীল এবং বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সকলেই।
















