ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, আহবায়ক আওলাদ, সদস্য সচিব তারেক বাবা দিবসে স্মৃতির গভীরে এক সন্তানের আর্তি “ওপারে থাকা আমার সুপারহিরো” ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার কাঁঠালিয়ায় ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা পাঁচবিবিতে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সিলেটে প্রেমের টানে স্কুলছাত্রীকে নিয়ে উধাও গৃহশিক্ষক, এক মাস পর উদ্ধার; গ্রেপ্তার শিক্ষক রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার গাইবান্ধায় ট্রাফিক সার্জেন্ট ও কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মাদকসেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

বাবা দিবসে স্মৃতির গভীরে এক সন্তানের আর্তি “ওপারে থাকা আমার সুপারহিরো”

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

আজ বিশ্ব বাবা দিবস। সামাজিক যোগাযোগমাধ্যমে যখন বাবা-সন্তানের ভালোবাসার ছবি আর আবেগঘন স্ট্যাটাসে ভরে উঠেছে ফেসবুকের টাইমলাইন, ঠিক তখনই এক ভিন্ন অনুভূতির গল্প উঠে এসেছে এক সন্তানের হৃদয় থেকে…

নিজের মোবাইলের গ্যালারি খুলে বাবার একটি ছবির দিকে তাকিয়ে থাকা সেই সন্তানের চোখে ভাসছে অসংখ্য স্মৃতি।

অন্যরা যখন বাবাকে জড়িয়ে ধরে ছবি তুলছে, শুভেচ্ছা জানাচ্ছে, তখন সে শুধু স্মৃতির সাথেই কথা বলছে। তার ভাষায়, “আজ বাবা দিবস, কিন্তু তোমাকে ফোন করা যায় না, ‘আব্বু খাইছো?’ বলা যায় না—শুধু দুই হাত তুলে দোয়া করা যায়।”

তিনি আরও বলেন, বাবা বেঁচে থাকাকালীন হয়তো পুরোপুরি বোঝা যায় না বাবার গুরুত্ব, কিন্তু চলে যাওয়ার পরই উপলব্ধি হয়—বাবা মানে কী। বাবা মানে ভোরে ঘুম থেকে ডেকে তোলা, কখনো রাগ করে বকা দেওয়া, আবার রাতের বেলায় স্নেহভরে মাথায় হাত বুলিয়ে দেওয়া। বাবা মানে নিজের কষ্ট গোপন রেখে সন্তানের চাহিদা পূরণের চেষ্টা করা, পকেট খালি থাকলেও “কিছু লাগবে?” বলে খোঁজ নেওয়া।

বাবার অনুপস্থিতিতে জীবন যে কতটা শূন্য হয়ে যায়, সেই কথাও ফুটে উঠেছে তার আবেগঘন বক্তব্যে। “তোমার শূন্যতা নিয়ে বাঁচতে শিখে গেছি, কিন্তু তোমায় ভুলতে পারিনি—কোনোদিন পারবও না,” বলেছেন তিনি।

এই দিনে তিনি মহান আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করে বলেন, “রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা”—হে আল্লাহ, আমার বাবাকে দয়া করো, যেমন তিনি আমাকে শৈশবে লালন-পালন করেছেন।

সমাপ্তিতে সেই সন্তানের কণ্ঠে এক গভীর ভালোবাসা ও শ্রদ্ধা “বাবা, তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার শেখানো পথেই হাঁটছি, তোমার দেওয়া সাহস নিয়েই বেঁচে আছি। বাবা দিবসের শুভেচ্ছা ওপারে থাকা আমার সুপারহিরোকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাবা দিবসে স্মৃতির গভীরে এক সন্তানের আর্তি “ওপারে থাকা আমার সুপারহিরো”

আপডেট সময় : ১০:৩৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬