ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

আজ সকালে বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত এক মাস ব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান করা হয়। তিনটি ক্রীড়া বিভাগ আর্চারি, টেবিল টেনিস ও শ্যুটিং এ নির্বাচিত ১১ জনকে এক মাসের ফাউন্ডেশন ট্রেনিং দেয়া হয়। অনুষ্ঠানে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম উপস্থিত হয়ে জুলাই যোদ্ধাদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা মো. দেলোয়ার হোসেন জুলাই ‘২৪ এর স্মৃতি চারণ করে তাদের সহসীকতার কথা তুলে ধরেণ। তিনি বিকেএসপি থেকে প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যত জীবন গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। তিনি বিকেএসপিতে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশকেও ধন্যবাদ জানান। জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান তার বক্তব্যে বিকেএসপি’র এক মাসের প্রশিক্ষণে ছেলেরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তার উপর ভিত্তি করে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে বলে তিনি মনে করেন। এ সময় তার সাথে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তি।

বিকেএসপির মহাপরিচালক তার বক্তব্যে জুলাই ২৪ এর যোদ্ধারা যে সাহসীকতার সাথে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহত একাংশকে বিকেএসপি থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারায় বিকেএসপি পরিবার সৌভাগ্যবান বলে মনে করেন। পাশাপাশি বিকেএসপিতে জুলাই যোদ্ধাদের অবস্থান বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণার্থীদের ঘুরে দাঁড়ানোর মানষীকতা সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি জুলাই যোদ্ধাদের বিকেএসপির এ্যাম্বাসেডর বলেও আখ্যায়িত করেন। তিনি জুলাই যোদ্ধাদের উন্নত প্রশিক্ষণ শেষে প্যারা ও স্পেশাল অলিম্পিকের মত বিশ্ব আসরে অংশগ্রহণের মাধ্যমে সারা বিশ্বকে বাংলাদেশের সমাজ পরিবর্তনে তাদের আত্মত্যাগের কথা জানিয়ে দিতে চান। মহাপরিচালক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাথে সারা বছরই কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্পের সনদ প্রদান

আপডেট সময় : ০২:০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫