ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বিলাইছড়িতে ১৭ সিনিয়র নার্সের যোগদান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি(রাঙ্গামাটি)প্রতিনিধি-
  • আপডেট সময় : ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৭ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন।

রবিবার (০৫ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, প্রধান সহকারী সুইচিং মার্মা, স্বাস্থ্য পরিদর্শক উষাথোয়াই মার্মা, এবং স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মোস্তফা উপস্থিত ছিলেন। নার্সরা হলেন-সাবিনা খাতুন, লিলুফা ইয়াসমিন, শ্রাবণী, সানজিদা আকতার, জাকিয়া সুলতানা, হেনা খাতুন, আরজু মনি, লাবণী আক্তার, রুবি আক্তার, কথিকা রানী মন্ডল, মিরা খাতুন, শিরিন শিলা, মোছা: লাইলি খাতুন, অন্তরা খাতুন, এমি তানজিনা, জুবাইদা জাহান ও মোছা: মেহেরুন নেছা মুন্নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুরজিত দত্ত সাংবাদিকদের জানান, “কর্ম কমিশনের সুপারিশক্রমে পদায়ন পাওয়া এই ১৭ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। তাদের সক্রিয় অংশগ্রহণে বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।” তবে তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রয়েছি মাত্র কয়েকজন। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয়রা মনে করছেন নার্সের সংকট পূরণ হলেও পূরণ করা দরকার ক্লিনার, অফিস সহায়ক ও ডাক্তারসহ আর-ও পর্যাপ্ত জনবল। এছাড়াও আধুনিক চিকিৎসা সরঞ্জাম এক্সরে মেশিন ও গর্ভবতী নারীর অপারেশনের সুযোগ- সুবিধা নিশ্চিত করা গেলে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার্বত্য অঞ্চলের জন্য একটি দৃষ্টান্তমূলক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিলাইছড়িতে ১৭ সিনিয়র নার্সের যোগদান

আপডেট সময় : ০৯:৪৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫