ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর

আব্দুল্লাহ্ আল মামুন, (পঞ্চগড়) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে ১ম শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বুধবার রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী ইউনিয়ন হাইওয়ে থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহতের বাবা ও মা গুরুতর আহত হয়েছেন।

নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ছিল।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাতে কুকিল চন্দ্র পঞ্চগড় থেকে তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে মোটরসাইকেলটি ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের ধাক্কা দেয়। এতে শিশু খুশি রানী মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা কুকিল চন্দ্র আকুল কণ্ঠে জানান, পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ঘাতক ট্রাক্টরটি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। চোখের পলকেই তার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়।

ময়দানদিঘী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোদায় ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ১ম শ্রেণীর স্কুলছাত্রীর

আপডেট সময় : ১০:১৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬