ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মধুপুরে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৪৯৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে ৫ম শ্রেনীতে পড়ুয়া রোহান আহমেদ (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মৃত রোহান আহমেদ মধুপুরের বিশিষ্ট ব্যবসায়ী রূপালী ট্রেডার্সের মালিক ফারুক আহমেদ -এর বড় ছেলে। সে মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। জানা যায়, শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে মধুপুর পৌরসভাস্থ নিজ বাড়ি কাইতকাইয়ে রোহান তার ফুপাত ভাই- এর সাথে বাড়ির পাশে বংশাই নদীতে গোসল করতে যায়। এ সময় রোহান ও তার ফুপাত ভাই পানিতে তলিয়ে গেলে এলাকার লোকজন দৌড়ে এসে একজনকে উদ্ধার করতে পারলেও রোহানকে খুঁজে পাওয়া যায়নি।পরে নদীর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মধুপুরে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০১:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪