সংবাদ শিরোনাম ::
মহাদেবপুর থানার পৃথক অভিযানে চোলাই মদ ও টাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দেশীয় তৈরি চোলাই মদ ও টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, সফাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ রাসেল বাবু (১৯), পিতা: মোঃ আফসার আলী মণ্ডল, সাং- সফাপুর (মাদ্রাসাপাড়া), থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, খাজুর ইউনিয়নে পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে ২৫ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ রাকিব হোসেন (২৯), পিতা: মোঃ বেলাল হোসেন, সাং- দেবীপুর (নিচপাড়া), থানা- মহাদেবপুর, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।























