ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে কথিত লটারি ঘিরে অনিয়মের অভিযোগ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে দৈনিক মজুরিভিত্তিক লেবার কন্ট্রাক্টিং সোসাইটি (এলসিএস) শ্রমিক বাছাইয়ে লটারিপদ্ধতি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদনকারীদের উপস্থিতি ছাড়াই গোপনে লটারি সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন আবেদনকারী।

অভিযোগের পর শ্রমিক বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। আবেদনকারীদের দাবি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, দৈনিক মজুরিভিত্তিক এলসিএস শ্রমিক হিসেবে নিয়োগের জন্য ১৩৭ জন নারী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৫৪ জনের আবেদন বৈধ বলে বিবেচিত হয়। আবেদন গ্রহণের শেষ তারিখ ছিল গত ৭ জুলাই। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ১৬ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আবেদনকারীর অভিযোগ, লটারির সময় তাদের কাউকে উপস্থিত থাকার জন্য জানানো হয়নি। বিষয়টি গোপন রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাদের আরও অভিযোগ, অর্থের বিনিময়ে পছন্দের ব্যক্তিদের সুযোগ করে দেওয়া হয়েছে। এছাড়া লটারির সময় স্থানীয় জনপ্রতিনিধি বা রাজনৈতিক নেতাদেরও উপস্থিত থাকতে দেখা যায়নি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের। তিনি বলেন, “নোটিশ বোর্ডে লটারির তারিখ ও সময় প্রকাশ করা হয়েছিল। তবে আবেদনকারীদের আলাদাভাবে মৌখিকভাবে জানানো হয়নি। বৃষ্টির কারণে আবেদনকারীরা উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতেই লটারির কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “আমি ওই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য উপস্থিত ছিলাম। পরে চলে আসি। লটারি বা নিয়োগ-সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে হলে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করতে হবে।”

এ ঘটনায় আবেদনকারীদের একটি অংশ বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে কথিত লটারি ঘিরে অনিয়মের অভিযোগ

আপডেট সময় : ০৮:১৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬