ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ:

অনলাইন ডেক্স:
  • আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৬ বার পড়া হয়েছে

আজ (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া-এঁর সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হেলেন লাফাভে (Helen LaFave) এঁর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এই সাক্ষাৎকারে শ্রম নীতি, আইএলও লেবার রোডম্যাপ, লেবার এ্যাকশন প্ল্যান, শ্রমিক সুরক্ষা, বৈশ্বিক শ্রম নীতি, শ্রমিকদের অধিকার, মানবাধিকার, ডেমোগ্রাফি ডিভিডেন্টসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ সময় উপদেষ্টা বলেন, তরুণদের সাহসী বিপ্লবের ফলাফল এই নতুন বাংলাদেশ, তাদেরকে আন্তর্জাতিক মার্কেটপ্লেসের জন্য উপযোগী করে গড়ে তোলা বা তাদের স্টার্ট-আপ প্ল্যানগুলোকে পৃষ্ঠপোষকতা করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ-ইউএসএ একসঙ্গে কাজ করতে পারে।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা ছিল ‘দূরত্ব’। আমরা সেই দূরত্ব সরিয়ে দিয়েছি, তাদের সুবিধা অসুবিধা আমরা সরেজমিন পরিদর্শন করে আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী সমাধান করার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

উপদেষ্টা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক সরকারের প্রভাবে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করা হয়েছে। ক্রীড়াঙ্গনের সকল ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করে যোগ্য লোক দ্বারা প্রতিটি ফেডারেশন যেনো পরিচালিত হয় সেজন্য আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, ইউএসএইড এর মিশন ডাইরেক্টর রেইড অ্যাসেলিমান (Reed Aeschliman), লেবার অ্যাটাচে এর প্রধান লিনা খান, অর্থনৈতিক-রাজনৈতিক কাউন্সিলর এরিক গ্যিলান, মানবাধিকার কর্মী অ্যানি ড্যহরটি (Anne Daughert) জনকূটনীতি অফিসার স্টিফেন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সাক্ষাৎ:

আপডেট সময় : ০১:১৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪