ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

রাজশাহীতে মাউশির পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে বদলি

রাজশাহী ব্যুরো :
  • আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ২৭৫ বার পড়া হয়েছে

একদল যুবকের হাতে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছিলেন গত ৩০ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহীর আঞ্চলিক পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। নিজেদের লোক নয় দাবি করে তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছিল।

অবশেষে অধ্যাপক ব্যানার্জিকে রাজশাহী সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ পদে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলি হওয়া পরিচালক বলেছেন- তিনি নিজেই বদলির জন্য আবেদন করেছিলেন কিছুদিন আগে। এ কারণে তাকে বদলি করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর একদল তরুণ নিজেদের ছাত্র-জনতা পরিচয় দিয়ে মাউশির রাজশাহী কার্যালয়ে গিয়ে হেনস্তা করে অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে। কার্যালয়ে তালা দিয়ে পরিচালককে বের করে দেওয়া হয়। পরে তরুণদের বুঝিয়ে তালা খোলা হয়।

অধ্যাপককে হেনস্তায় ইন্ধন দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ ও ছাত্রদলের রাজশাহী কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক তোরাব আলী পারভেজকে দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে বহিষ্কার করা হয়। যদিও যুবদল নেতা আবুল কালাম আজাদ অধ্যাপক ব্যানার্জিকে হেনস্তার অভিযোগ অস্বীকার করে একটি সংবাদ সম্মেলন করেন।এসব ঘটনার পর দুর্নীতি দমন কমিশন ও শিক্ষা উপদেষ্টা বরাবর অভিযোগ করা হয় বিশ্বজিৎ ব্যানার্জির বিরুদ্ধে।

জানা যায়, গত ৩ অক্টোবর অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি নিজেই মাউশি থেকে বদলির জন্য আবেদন করেন। অবশেষে ২৮ অক্টোবর তাকে রাজশাহী সরকারি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপাধ্যক্ষ পদে বদলি করে শিক্ষা মন্ত্রণালয়।

অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জি বলেন, তাকে সরাতে নানাভাবে চাপ ছিল। তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছিল। তাই তিনি নিজে থেকেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আনিত দুর্নীতি অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি দুর্নীতি করলে তদন্তে প্রমাণ হবে। আমি কোনো দুর্নীতি করিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে মাউশির পরিচালক অধ্যাপক বিশ্বজিৎ ব্যানার্জিকে বদলি

আপডেট সময় : ১১:৩১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪