রাজশাহীতে TCL Global-এর নতুন শাখার শুভ উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ৩২৩ বার পড়া হয়েছে
রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান TCL Global-এর নতুন শাখা। শুক্রবার ১৬ মে বিকেল ৫ ঘটিকার সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির । উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এসএম সালাউদ্দীন, কান্ট্রি ম্যানেজার রাশেদ আলম, ধানমন্ডি শাখার ব্যবস্থাপক মেহেদী হাসান এবং রাজশাহী শাখার ব্যবস্থাপক মো: রকিব হাসান তপু।
প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক বলেন, “রাজশাহীতে আমরা নতুন শাখা চালু করতে পেরে আনন্দিত। এই শাখার মাধ্যমে আমরা রাজশাহী ও আশেপাশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্পর্কে আরও কার্যকরভাবে সহায়তা করতে পারব।”
কান্ট্রি ম্যানেজার তার বক্তব্যে বলেন, “বাংলাদেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার পথ সুগম করতে আমরা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। রাজশাহী শাখা সেই লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে বলে আমি আশা করি।”
রাজশাহী শাখার ব্যবস্থাপক জানান, “আমাদের এই শাখা থেকে শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের পরামর্শ ও সহায়তা পাবেন। আমরা তাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থাকব।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। TCL Global-এর রাজশাহী শাখা নগর ভবনের পাশে, গ্রেটার রোডে অবস্থিত। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য নির্ভরযোগ্য পরামর্শ ও সহায়তা দিয়ে আসছে। রাজশাহীতে নতুন শাখা চালুর মাধ্যমে TCL Global তার সেবার পরিসর আরও সম্প্রসারিত করল।
















