লালপুরের কৃতি সন্তান ইয়ামিন হোসেন ইমন গ্রীন ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত
- আপডেট সময় : ০৫:৪২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
নাটোরের লালপুর উপজেলার কৃতি সন্তান ইয়ামিন হোসেন ইমন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা শাখার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গ্রীন ইউনিভার্সিটি শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ইয়ামিন হোসেন ইমনকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
ইয়ামিন হোসেন ইমন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের একজন মেধাবী ও পরিচিত শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং কর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি স্বল্প সময়েই সবার আস্থা অর্জন করতে সক্ষম হন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয় শাখার সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞ। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
তার এই অর্জনে লালপুরের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারা আশা প্রকাশ করেন, ইয়ামিন হোসেন ইমন তার মেধা ও নেতৃত্ব দিয়ে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবেন এবং ভবিষ্যতে বৃহত্তর পরিসরে দেশের জন্য কাজ করবেন।










