ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাঠোয়ারী,এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন গণসংহতি আন্দোলন জিএসএ, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আলফাত হোসেন, শ্যামনগর উপজেলা শাখার আহ্বায়ক জিএম মাহফুজ, সদস্য সচিব মোঃ মনিরুল ইসলামসহ উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে শ্যামনগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অপরাধ দমনে প্রশাসনের কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, জননিরাপত্তা এবং সাধারণ মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় হয়।

গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে রাজনৈতিক দল, প্রশাসন এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি এবং দেশবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং রাজনৈতিক ভিন্নমত প্রকাশের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন যে, শ্যামনগর থানা জনগণের আস্থা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ দায়িত্ব পালনের মাধ্যমে শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১১:১৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬