ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাগাছীতে মতবিনিময় সভা, কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নের লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলায় মতবিনিময় সভা, কমিউনিটি পুলিশিং সভা এবং একটি পুলিশ বক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই ২০২৬) বিকেল ৪টায় উপজেলার সরাইগাছী পুলিশ বক্স প্রাঙ্গণে পোরশা থানা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তাবিবুল ইসলাম। সভাপতিত্ব করেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান।

বক্তারা বলেন, মাদক, চুরি, ডাকাতি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, সড়কে অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে নওগাঁ জেলার পোরশা উপজেলার সারাগাছীতে মতবিনিময় সভা, কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

আপডেট সময় : ০৭:৩৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬