ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ ঈশ্বরদীতে অপপ্রচারের অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন ঈশ্বরদীতে শতাধিক মৌচাষীর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণতন্ত্র ও স্বাধিকার আন্দোলনের আপসহীন কণ্ঠস্বর খোন্দকার দেলোয়ার: স্বাধীনতা পদকই হোক যোগ্য সম্মান” দ্বীনি শিক্ষার আলো ছড়াতে ঈশ্বরদীতে ‘তারবিয়াতুল উম্মাহ্ নূরানী মাদরাসা উদ্বোধন হাড় ভাঙার শব্দ শোনার অপেক্ষায় তৃণমূল; অলিদ বিন সিদ্দিকের সমালোচনার ইতি টানার ঘোষণা বিএনপির বিক্ষোভ মিছিলে হামলা, কার্যালয় ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ ঈশ্বরদী কেন্দ্রীয় ঈদগাহ নতুন সাজে সজ্জিত হলেও নাম পরিবর্তন সমকাল সুহৃদ সদস্য খায়রুল ইসলাম সবুজ এর উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ রিজিয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২০০ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সন্তান নিতে ভয়ের কারণ খুঁজতে চীনে সমীক্ষা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে

এফএনএস : সন্তান লালনপালনের ওপর একটি একটি গবেষণা চালিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। চীনের নাগরিকদের মনোভাব এবং তাদের এ-সংক্রান্ত কোনো ভয় আছে কিনা বুঝতে ৩০ হাজার মানুষের ওপর এ সমীক্ষা পরিচালনা করা হয়। চীন বর্তমানে শিশু জন্মের হার বাড়ানোর চেষ্টা করছে। তবে সেই চেষ্টায় গতি আসছে না। চীনে ২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা কমার তথ্য প্রকাশের পর তরুণ দম্পতিদের সন্তান জন্মদানে উৎসাহিত করার চেষ্টা করছে বেইজিং। সমীক্ষায় চীনের ১৫০টি প্রদেশ এবং দেড় হাজার সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকবে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের আওতায় থাকা দেশটির জনসংখ্যা এবং উন্নয়ন গবেষণা কেন্দ্রের বরাতে রাষ্ট্র সমর্থিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস এই তথ্য জানিয়েছে। পত্রিকাটিতে প্রকাশিত তথ্য অনুযায়ী, সমীক্ষার মাধ্যমে ‘সন্তান ইস্যুতে অনিচ্ছা এবং ভয়ের কারণ’ জানা যাবে। এরপর সে অনুযায়ী সন্তান জন্মদানে সহায়তার পাশাপাশি অন্যান্য প্রণোদনা নির্ধারন করবে দেশটি। চীনে এর আগে ২০২১ সালে দেশব্যাপী পরিবার এবং গর্ভধারণ সংক্রান্ত এক সমীক্ষা পরিচালনা করা হয়েছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জনসংখ্যা উন্নয়নের বিষয়টিকে প্রায়ই একটি শক্তিশালী এবং পুনরুজ্জীবিত চীনের সঙ্গে সংযুক্ত করা হয়। চীনের স্বাস্থ্য কর্মকর্তারা গত মাসে জানান, উপযুক্ত বয়সে বিয়ে এবং গর্ভধারনের বিষয়টিকে আরো এগিয়ে নিতে কাজ করবেন তারা। এজন্য একটি দম্পতির মাঝে সন্তান লালনপালনের দায়িত্ব ভাগ করে নেয়ার দিকেও গুরুত্ব দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সন্তান নিতে ভয়ের কারণ খুঁজতে চীনে সমীক্ষা

আপডেট সময় : ০৫:৪০:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪