সংবাদ শিরোনাম ::
সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান
নিউজ ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:০০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
আজ (১৫ অক্টোবর ২০২৪) সরকারী সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। সফরকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদর দপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডা এর উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
সূত্রঃ Facebook
















