ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এমপি জাহাঙ্গীর হোসেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন

‎দিশা আক্তারঃ স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

‎বুধবার (২৭ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, “Daily Ajker Kantho” নামের একটি ফেসবুক পেজসহ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে তাকে জড়িয়ে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একটি নৌকাবাইচ ও নদীতে ডুবে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়েছে।

তবে তিনি স্পষ্টভাবে জানান, ঘটনাটি তার নির্বাচনী এলাকা বা তার প্রত্যক্ষ সংশ্লিষ্ট কোনো স্থানে ঘটেনি এবং এর সঙ্গে তার বা তার রাজনৈতিক সহকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য, ফটোকার্ড ও বিভ্রান্তিকর পোস্ট ছড়াচ্ছে। তিনি এসব কর্মকাণ্ডকে মানহানিকর উল্লেখ করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের প্রকাশিত তথ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সংসদ সদস্য বলেন, “আমি ইতোমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এনেছি। মিথ্যা তথ্য প্রচার ও মানহানিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

এ সময় তিনি তার নির্বাচনী এলাকার জনগণ, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশবাসীকে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে এমপি জাহাঙ্গীর হোসেন তীব্র প্রতিবাদ জানিয়েছেন

আপডেট সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬