সিইপিজেডস্থ ব্যাংক কলোনি রোড সম্মুখে কাঁচাবাজারে শুভ উদ্বোধন…..
- আপডেট সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে
ওয়াসীল চৌধুরী জামে মসজিদ মার্কেট কমিটির আওতাধীন ব্যাংক কলোনি রোড সম্মুখে কাচাঁ বাজারের শুভ উদ্ধোধন করা হয়েছে।
এই উপলক্ষে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে শুক্রবার বাদে আছর।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় মাহফিলে উপস্থিত ছিলেন মহল্লা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আসলাম, মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহানুর,কোষাধ্যক্ষ উপদেষ্টা আবু খান, দপ্তর সম্পাদক অপু এবং বাজার মালিক কর্তৃপক্ষের মোঃ মিনহাজ উদ্দিন, আবুল কালাম, মোঃ সাহেদ, মোঃ ফরিদ।
এসময় কাচাঁ বাজারের মালিকের পক্ষে বলেন ,আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব দোকানদার বা বাজারের ব্যাবসায়ীদের সহযোগিতা এবং বিপদে আপদে এগিয়ে এসে ব্যবসা উন্নয়ন করতে স্বচেষ্ট থাকবো।
মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনে সমাজের আলেম ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
নিকটস্থ বন্দর মসজিদের মাওলানা মোশারফ হোসেন, , মাওলানা আঃ রহিম ,তৈয়বীয়া সুন্নিয়া মাদ্রাসা মসজিদ, পেশ ইমাম মাওলানা মুকতার আহমদ, ইপিজেড মসজিদ, হাফেজ মাওলানা ইদ্রিস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে বাজারের শুভ সূচনা হয়। দোয়া মোনাজাত শেষে তবারুক বিতরন করা হয়েছে।
















