পাবনা সুজানগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ২৫৩ বার পড়া হয়েছে
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে,রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মীর রাশেদুজ্জামান রাশেদ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারুক হোসেন চৌধুরী। এ সময় উপ সহকারী কৃষি অফিসার সাইদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কৃষি উদ্ভিদ সম্প্রসারণ অফিসার আলমগীর হোসেন। উপজেলার প্রায় ৮১১০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।












