ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের হাসান বাবু নিহত

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

সৌদি আরবের জেদ্দা শহরে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহতের নাম হাসান বাবু (২১)। তিনি উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের কুরচাই গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২০ অক্টোবর ২০২৫) ভোর ৫টার দিকে জেদ্দায় এই দুর্ঘটনা ঘটে। মালবাহী একটি গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাসান বাবুর মৃত্যু হয়।

নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, “আমার ছেলে চার বছর আগে পরিবারের সুখ-সমৃদ্ধির আশায় সৌদি আরবে যায়। সেখানে একটি কোম্পানিতে মালবাহী গাড়ির চালক হিসেবে কাজ করছিল। ভোরে গাড়ি নিয়ে বের হলে এই দুর্ঘটনা ঘটে।”

নিহতের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল। কিন্তু আজ সে আর ফিরল না। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, যেন দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়।”

দুর্ঘটনার পর সৌদি পুলিশ লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের হাসান বাবু নিহত

আপডেট সময় : ০৩:৪১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫