ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক

রিমন হোসেন, সৌদি আরব
  • আপডেট সময় : ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান অব্যাহত রয়েছে। দেশটিতে মাত্র এক সপ্তাহের ব্যবধানে আরও ১৫ হাজার ২৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ১১ হাজার ২৯৭ জনকে। শনিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে জানায়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পরিসংখ্যানে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত প্রবাসীর মধ্যে আবাসন আইন অমান্যকারী বা ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন এমন ব্যক্তির সংখ্যাই সবচেয়ে বেশি, যা প্রায় ৭ হাজার ৫৮৯ জন। এ ছাড়া সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৪৪৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের কারণে আরও ৩ হাজার ১৯৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সব মিলিয়ে বর্তমানে ২৬ হাজার ৪০৭ জন আইন লঙ্ঘনকারী এই প্রক্রিয়ার আওতায় রয়েছেন, যাঁদের মধ্যে ২৪ হাজার ৩৩৪ জন পুরুষ এবং ২ হাজার ৭৩ জন নারী। যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, কর্মসংস্থান বা অন্য কোনো ধরনের সহায়তা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সৌদি আরবে চলছে সাড়াশি অভিযান, প্রবাসীদের গ্রেপ্তারের হিরিক

আপডেট সময় : ১২:৩৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬