হিজলা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
- আপডেট সময় : ১১:১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৫ বার পড়া হয়েছে
বরিশাল জেলার হিজলা উপজেলায়, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, হিজলা উপজেলায় আজ বুধবার ২১শে ফেব্রুয়ারি রাত ১২ টা ০১ মিনিটে হিজলা উপজেলায় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে, হিজলা উপজেলায় প্রশাসনের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পাতবক অর্পণ করেন হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ , মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুস , হিজলা মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর পক্ষে হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আলতাব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ নাজমা বেগম ,হিজলা উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকাল ৮টায় হিজলা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, হিজলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন,পন্ডিত শাহাবুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু, ও হিজলা উপজেলার সকল অঙ্গ সংগঠনের, ইউনিয়ন থেকে সভাপতি সম্পাদক পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। অপরদিকে পৃথক পৃথক হিজলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব দেওয়ান মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও যুবদল, শ্রমিক দল, সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন । এছাড়াও হিজলা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদ মিনারে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন ।
















