হোসেনপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া
- আপডেট সময় : ০১:৪২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইউসুফ (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ ওই গ্রামের মোহাম্মদ কামাল মিয়ার একমাত্র ছেলে ও পরিবারের প্রথম সন্তান।
স্থানীয় কৃষক মফিজ উদ্দিন জানান, দুপুরে খেলার ছলে বাড়ির পাশের সকলের অজান্তে পুকুরের ধারে যায় ইউসুফ। একপর্যায়ে অসাবধানতাবশত সে পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর পুকুরে ভাসতে দেখে প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। হঠাৎ এই অকাল মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বর্শিকুড়া গ্রামে। নিষ্পাপ ইউসুফের মৃত্যুর সংবাদে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।
















